| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বচ্ছ ও ডিজিটাল সেবার প্রত্যয় যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৮:২১:২৬:অপরাহ্ন  |  ৬৩৯ বার পঠিত
স্বচ্ছ ও ডিজিটাল সেবার প্রত্যয় যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের

বাগেরহাট প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের নবনিযুক্ত চেয়ারম্যান ফারুখে আযম মো. আব্দুস ছালামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখা।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবির শেখ, সাধারণ সম্পাদক মিফতা উদ্দিন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামপাল এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. মতলুব হোসেন, কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমার পাল, বেতাগা এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব পীযূষ কান্তি সরকার, লখপুর আলহাজ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের প্রভাষক শেখ আল ইমরান এবং চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চুলকাটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব গাজী মো. মিজানুর রহমানসহ অন্যরা।

এ সময় শিক্ষক নেতারা নবাগত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জ্ঞাপন করেন।

শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান ফারুখে আযম মো. আব্দুস ছালাম বলেন, শিক্ষা বোর্ডের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা এবং নকলমুক্ত পরিবেশে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকার গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন।

তিনি শিক্ষাকে আধুনিক ও সময়োপযোগী করতে সমন্বিত উদ্যোগ ও টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা বোর্ডের সেবাগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বল্প সময়ে শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪