| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির জাদুকরী গোলে এগিয়ে আর্জেন্টিনা

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ০৭:২৬:১৮:পূর্বাহ্ন  |  ৪২০১ বার পঠিত
মেসির জাদুকরী গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: এমন কিছুর জন্য অপেক্ষায় ছিল সবাই! ম্যাচের ১৭ মিনিটে আসল সেই জাদুকরী মুহূর্তটি। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামা মেসির এটি জাতীয় দলের হয়ে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল।

মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য স্বপ্নের মতো শুরু হতে পারত এই ম্যাচটি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। রিপ্লেতে দেখা যায়, মেসি খুব অল্প ব্যবধানে অফসাইড ছিলেন। ফলে তার গোলটি বাতিল হয়। এটিই হতে পারত বিশ্বকাপে মেসির ১৪তম গোল, কিন্তু ইতিহাসের সেই মুহূর্তের জন্য তাঁকে আরও একটু অপেক্ষা করতে হলো।

মেসির গোল বাতিল হওয়ার পর একই অভিজ্ঞতার সাক্ষী হলো আলজেরিয়াও। অফসাইডের কারণে বাতিল হলো তাদের গোলও।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল বুধবার (১৭ জুন) সকাল ৭টায় মাঠে নামে। কানসাস সিটি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া।

ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল–মুতওয়া। মেসির জন্য এই দিনটা আরেকটি কারণে বিশেষ। ২০ বছর আগে এই দিনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাঁর। তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম!

এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কিংবদন্তি। এবারের আসরে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়া মাঠে নামলে তাঁরাও মেসির এ রেকর্ডে ভাগ বসাবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪