| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ২২:৪৮:৪৭:অপরাহ্ন  |  ১১১৪ বার পঠিত
মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ এইচপি দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও মালয়েশিয়াকে ২৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের তরুণরা। ফলে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তারা।

সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দলটি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৯ রান তোলে বাংলাদেশ।

 বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় অবদান আদিল বিন সিদ্দিকের। উইকেটকিপার এই ব্যাটার ১১১ বলে ১৪ চার ও ৪ ছক্কায় করেন ১৩৫ রান।

তার স্ট্রাইক রেট ১২১.৬। দীর্ঘ সময় উইকেটে থেকে ইনিংসকে বড় সংগ্রহে নিয়ে যাওয়ার মূল কাজটি করেন আদিল।

তাকে দারুণভাবে সঙ্গ দেন খালিদ হাসান। ৮৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৩ রান করেন তিনি। জাওয়াদ আবরারও ছিলেন আগ্রাসী। মাত্র ৩২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৫৩ রান করেন এই ব্যাটার। 

এ ছাড়া মঈনুল ইসলাম তন্ময় ২৭ বলে ৬ চারে ৩০ রান করেন। রিজান হোসাইন ১২ বলে ১৫, আহরার আমিন পায়েন ১৯ বলে ২৪ এবং শেখ পারভেজ জীবন ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। রাফিউজ্জামান রাফি ১ বলে কোনো রান না করে অপরাজিত ছিলেন। দেবাশীষ সরকার ১ বলে শূন্য রানে আউট হন।

বাংলাদেশের ৩৬৯ রানের জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ৩১.৪ ওভারে মাত্র ১৩২ রানে অলআউট হয় তারা। ফলে ২৩৭ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।

মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক সৈয়দ আজিজ। প্রাশান্ত মাধুকর ২৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। নাজমুস সাকিব ৭ বলে ১৬, বিজয় উন্নি ৪৫ বলে ১৬, আসলাম খান ১৩ বলে ১৫, আহমেদ আকিল ৩১ বলে ১৫ এবং আজাব খান ২৬ বলে ১৪ রান করেন। আরিফ উল্লাহ ১৮ বলে ৮ রান করেন।

বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। সাইফ উল্লাহ মালিক ও মুহাম্মদ আমির শূন্য রানে ফেরেন, ভিরানদীপ সিং ৯ বলে ৪ রান করেন।

মালয়েশিয়ার ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলাররা চাপ ধরে রাখেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচেও বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪