| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ৩২ বিদ্যালয়ের ১৭টিতে নেই কোনো জিপিএ-৫

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ০২:৫০:২৩:পূর্বাহ্ন  |  ৬৩৮৪০ বার পঠিত
শেরপুরে ৩২ বিদ্যালয়ের ১৭টিতে নেই কোনো জিপিএ-৫

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করতে পারেনি। কেন্দ্রভিত্তিক প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জিপিএ-৫ না পাওয়া ১৭টি বিদ্যালয় হলো—নন্নী উচ্চ বিদ্যালয়, বারুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়, ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, খলাভাংগা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়, ভেদীকুড়া উচ্চ বিদ্যালয়, কদমতলী উচ্চ বিদ্যালয়, আদর্শ হাই স্কুল পাইখাতলা, আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়, সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়, নয়াবিল উচ্চ বিদ্যালয়, শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়, হোসেন আলী বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, পৌরসভা মডেল উচ্চ বিদ্যালয় এবং বাঘবেড়কুড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ফলাফলে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এ বৈচিত্র্য দেখা গেলেও সামগ্রিক ফলাফল বিশ্লেষণে বিদ্যালয়ভিত্তিক সাফল্যের পার্থক্যও স্পষ্ট হয়ে উঠেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪