| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৬:৫১:২১:অপরাহ্ন  |  ১৮১৪২৯ বার পঠিত
শেরপুরে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : বিষ ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার সম্প্রসারণে শেরপুর সদর উপজেলায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এ কর্মসূচির আয়োজন করে। আইএফএডি (IFAD) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. তৌফিক আহমদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মুহাম্মদ সাখাওয়াত হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ও স্বাগত বক্তব্য দেন ড. সালাউদ্দিন কায়সার, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, ময়মনসিংহ অঞ্চল। এছাড়া বক্তব্য দেন কৃষিবিদ বনানী দেবনাথ, অতিরিক্ত উপপরিচালক (পিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এবং শফিকুল ইসলাম গোল্ডেন, কৃষক দলের প্রতিনিধি।

স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি কর্মকর্তা, শেরপুর সদর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কংগ্রেসে নিরাপদ খাদ্য উৎপাদন, কম খরচে চাষাবাদ এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি চারটি প্রদর্শনী স্টলে আধুনিক কৃষিপদ্ধতি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়।

অংশগ্রহণকারী কৃষকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, উৎপাদন খরচ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল সম্পর্কে জানতে পেরেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসলিমা খানম নীলু বলেন, এ কর্মসূচির মাধ্যমে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে স্থায়ী ফার্মার সার্ভিস সেন্টার গড়ে তুলে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪