| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৯:৩৮:৫৭:অপরাহ্ন  |  ২০৯৮ বার পঠিত
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে চলছে উন্মাদনা। এর মধ্যেই ফরিদপুরের ভাঙ্গায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থন ছাড়ার ঘটনা ঘটেছে দুই যুবকের।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদীর ফরহাদ হোসেন ও বালিয়াচরা গ্রামের সবুজ মাতুব্বর দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক ছিলেন। তবে বিশ্বকাপে ব্রাজিল দলের প্রত্যাশিত পারফরম্যান্স না থাকায় তারা মানসিকভাবে হতাশ হয়ে পড়েন।

পরে বন্ধুদের সঙ্গে আলোচনার পর তারা সিদ্ধান্ত নেন ব্রাজিল সমর্থন ছেড়ে নতুনভাবে ইরান দলের সমর্থক হবেন। এ সিদ্ধান্তের অংশ হিসেবে বুধবার বিকেলে দুধ দিয়ে গোসল করেন দুই যুবক।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪