| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ২০:০৪:০৭:অপরাহ্ন  |  ১৮৭২ বার পঠিত
পঞ্চগড়ে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মহাসড়কে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে পঞ্চগড়–বাংলাবান্ধা মহাসড়কের জগদল বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন সফল করতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে আনা হয়। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। পাশাপাশি ব্যস্ত মহাসড়কের পাশে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখায় তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান ভিন্ন দাবি করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই প্রতিষ্ঠানের সভাপতি এবং তার অনুমতি নিয়েই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা প্রধান শিক্ষকের এ দাবি নাকচ করেছেন।

পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, মানববন্ধনের বিষয়ে তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, মানববন্ধনের জন্য তার কাছ থেকে কোনো লিখিত বা মৌখিক অনুমতি নেওয়া হয়নি এবং তিনি বিষয়টি আগে থেকে জানতেন না।

ঘটনাটি নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪