| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিকে দেখে এমন চিৎকার দিয়েছি গলার স্বরই বসে গেছে: নাদিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ২০:১৩:০৭:অপরাহ্ন  |  ১৭৩২ বার পঠিত
মেসিকে দেখে এমন চিৎকার দিয়েছি গলার স্বরই বসে গেছে: নাদিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভক্তদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। কেবল দল নয়, ব্যক্তি লিওনেল মেসির প্রতি ভক্ত-অনুরাগীদের যে চাওয়া ছিল, তা-ও হ্যাটট্রিকের মাধ্যমে পূরণ করেছেন এই ফুটবলার।

ক্যানসাস সিটিতে সশরীরে উপস্থিত হয়ে ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হন বাংলাদেশের তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফএস নাঈম। প্রথমবার গ্যালারিতে বসে ফুটবল বিশ্বকাপ উপভোগ করেছেন নাদিয়া। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। নাদিয়া আহমেদ বলেন, আগে কোনো বিশ্বকাপ ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ হয়নি। এবারই প্রথম। খেলা দেখতে গিয়ে এতটাই এক্সাইটেড ছিলাম যে বিশ্বাসই হচ্ছিল না, সত্যি সত্যি আর্জেন্টিনার খেলা দেখছি। পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো লাগছিল।

খেলা শুরু হওয়ার অনেক আগে স্টেডিয়াম এলাকায় পৌঁছে যান নাদিয়া-নাঈম। এ বিষয়ে নাদিয়া আহমেদ বলেন, ৎখেলা শুরু হওয়ার বহু আগে আমরা চলে গিয়েছিলাম। চারপাশে উৎসবমুখর পরিবেশ। নাচ-গান, আনন্দ- সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। স্টেডিয়ামে ঢোকার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম। তখন থেকেই দেখেছি, সবাই উৎসবের মুডে আছেন। মাঠে ঢোকার পর সেই উচ্ছ্বাস কয়েক গুণ বেড়ে যায়।

গ্যালারিজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস, পতাকা আর স্লোগানে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ; যা বর্ণনা করে বোঝানো কঠিন। এসব তথ্য উল্লেখ করে নাদিয়া আহমেদ বলেন, সরাসরি খেলা না দেখলে এই অনুভূতি বোঝানো কঠিন। সবাই অপেক্ষা করছিল, কখন মেসি মাঠে নামবেন। এর মাঝেও একটু চিন্তা হচ্ছিল। এবারের বিশ্বকাপে অনেক অঘটন ঘটছে, বড় দলগুলোও প্রত্যাশামতো খেলছে না। তবে একটা বিষয় ভেবে ভালো লাগছিল- আজ অন্তত মেসিকে সরাসরি দেখতে পারব।

মেসির মাঠে প্রবেশের মহেন্দ্রক্ষণের কথা স্মরণ করে নাদিয়া আহমেদ বলেন, আমরা সবাই অপেক্ষা করছিলাম, কখন মেসি মাঠে আসবেন। এরপর স্টেডিয়ামজুড়ে কাউন্টডাউন শুরু- টেন, নাইন, এইট...ওয়ান বলার সঙ্গে সঙ্গে মেসি এসে দাঁড়ালেন। তখন এমন চিৎকার দিয়েছি যে, আমার গলার স্বরই বসে গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪