| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক?

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৮:২৯:৪২:অপরাহ্ন  |  ১৭১৭২৭৪ বার পঠিত
ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে সাধারণ ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি উন্মাদনায় মেতেছেন দেশের তারকারাও। অনেকেই এরইমধ্যে সামাজিকমাধ্যমে জানান দিয়েছেন কে কোন দলের খেলা পছন্দ করেন এবং সাপোর্ট করেন।

পছন্দের দলের জার্সি গায়ে তারকাদের অনেকেই ছবি পোস্ট করে পছন্দের দলের জন্য শুভ কামনা জানাতে শুরু করেছেন। তবে দর্শক দ্বিধান্বিত হয়ে পড়েছেন দেশের শোবিজ আলোচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে।

বিশ্বকাপের মাঠে এই নায়িকা কোন দলের তা জানতে উদগ্রীব ভক্তরা। কারণ ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে বেশ কয়েকটি এআই নির্মিত ছবি শেয়ার করেছেন এই চিত্রকন্যা। যেখানে ভিন্ন ভিন্ন অবতারে হাজির হয়েছেন তিনি। 

শনিবার (১৩ জুন) ব্রাজিলের জার্সি পরে একটি পোস্ট করেছিলেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে ব্রাজিলের পতাকাসহ তিনি লেখেন, আজকের ম্যাচের জন্য উত্তেজিত? আমি তো ভীষণ উত্তেজিত! হ্যাশট্যাগে যুক্ত করেন- ফিফা বিশ্বকাপ২০২৬ এবং ব্রাজিল।

একইদিনে আরো একটি ছবি শেয়ার করেন দীঘি। যেখানে খোলা চুলে ব্রাজিলের জার্সি আদলে বানানো শাড়িতে দেখা যায় তাকে। সেখানেও নিজেকে হ্যাশট্যাগে ব্রাজিলিয়ান সাপোর্টার বলে উল্লেখ করেন। 

এরপর মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার পতাকা হাতে ছবি পোস্ট করেন তিনি। সেখানে তার ভক্তদের মাঝে যারা আর্জেন্টিনার সমর্থক তাদের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি ক্যাপশনে লেখেন, আমার সকল আর্জেন্টিনা ভক্তদের জন্য ভালোবাসা। শুভকামনা!

এখানেই শেষ নয়, বুধবার (১৮ জুন) আরো একটি পোস্ট শেয়ার করেছেন দীঘি। পর্তুগালের ম্যাচের আগে দলটির জার্সি হাতে দেখা যায় তাকে। আর জার্সি নাম্বার সাত। অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত তিনি সেই ইঙ্গিত দিয়েছেন। ক্যাপশনেও যেন বললেন সেই কথাই।

সেখানে দীঘি লেখেন, সিআর৭-এর প্রতি আমার ভালোবাসা, সঙ্গে জুড়ে দেওয়া লাভ ইমোজি। এরপর আরো লেখেন, আজ তাকে মাঠে দেখার জন্য অধীর আগ্রহে আছি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪