| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবার বদলে গেল পুলিশের ইউনিফর্ম

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ২২:০৩:৩৭:অপরাহ্ন  |  ১১৩২ বার পঠিত
আবার বদলে গেল পুলিশের ইউনিফর্ম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন ও অন্যান্য ইউনিটের পোশাকে আগের কিছু রঙের ধাঁচে পরিবর্তন ফিরিয়ে আনা হয়েছে, যা ২০০১–০৬ মেয়াদে বিএনপি সরকারের সময়কার নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের সদস্যদের শার্টের রং হবে হালকা অলিভ, আর মেট্রোপলিটন ছাড়া অন্যান্য ইউনিটের (সদর দপ্তরসহ) সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল রঙের শার্ট। উভয় ক্ষেত্রেই ট্রাউজার বা প্যান্ট থাকবে খাকি রঙের।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অ্যাক্ট, ১৮৬১-এর ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধন করেছেন।

সংশোধনীতে শার্ট ও ট্রাউজারের রঙ সংক্রান্ত আগের নির্ধারিত প্যানটোন কোড পরিবর্তন করে নতুন রঙ নির্ধারণ করা হয়েছে।

শীতকালীন পোশাকের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতকালীন পোশাক ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেটের রং হবে শার্টের সঙ্গে মিলিয়ে লাইট অলিভ।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও এসেছে বেশ কিছু পরিমার্জন: জেলা পুলিশ ও অন্যান্য ইউনিট: গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ। (আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া)

মহানগর পুলিশ: গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ। হেড কভার: অনুমোদিত গাঢ় নীল রঙের হেড কভার ব্যবহার করতে হবে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছিল। তখন আয়ারন রঙের শার্ট ও কফি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়, যা নিয়ে তখন আলোচনা ও সমালোচনা হয় এবং পুলিশ সদস্যদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪