| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে, খুলে রাখা হয়েছে ৪৪ জলকপাট

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ২২:১৩:০০:অপরাহ্ন  |  ১৩৮৫ বার পঠিত
তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে, খুলে রাখা হয়েছে ৪৪ জলকপাট

স্টাফ রিপোর্টার: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় খুলে রাখা হয়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। তবে সন্ধ্যা থেকে পানির স্তর কমতে শুরু করেছে।

শনিবার (২০ জুন) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ মিটার। এখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, পানির চাপ সামাল দিতে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে পাহাড়ি ঢল নেমে এসেছে। এতে তিস্তার পানিপ্রবাহ বেড়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তীরবর্তী এলাকায় বৃদ্ধি পেয়েছে।

তিস্তার পানি আরও বাড়লে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৬টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুরের দিকে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডালিয়া তিস্তা প্রকল্পের পরিমাপক নূরুল ইসলাম জানান, বিকেল ৩টা থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে। এ সময় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০০ মিটার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪