| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ২০:২৬:৫১:অপরাহ্ন  |  ৪৯৬ বার পঠিত
কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় সময় রোববার (২১ জুন) রাত পৌনে ৯টায় কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কুয়ালা লামপুরের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের চার মাস পর তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪