| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ২২:০৪:১৩:অপরাহ্ন  |  ৫৪৪ বার পঠিত
নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ রোববার (২১ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে কার্যালয়ে নিয়ে আসে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ।

পরবর্তীতে অধিকতর ও নিবিড় জিজ্ঞাসাবাদের লক্ষ্যে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কিছু অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আমরা অভিযোগগুলো বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সত্যতা না পেলে ছেড়ে দেওয়া হবে।’

তবে সজীবের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কী কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান কোনো মন্তব্য করতে রাজি হননি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪