| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিকেই ইতিহাসের সেরা মানছেন ইয়ামাল

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০২:০৩:৫২:পূর্বাহ্ন  |  ৬৬৮ বার পঠিত
মেসিকেই ইতিহাসের সেরা মানছেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই প্রজন্মের দুই বিস্ময়—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একজন ক্যারিয়ারের শেষ প্রান্তে, অন্যজনের পথচলা সবে শুরু। তবে বয়স ও প্রজন্মের ব্যবধান সত্ত্বেও আর্জেন্টাইন মহাতারকার প্রতি নিজের মুগ্ধতা লুকাননি স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী ইয়ামাল বলেছেন, ৪০ বছর বয়স পর্যন্ত খেলে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার চোখে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিই।

স্প্যানিশ এই উইঙ্গার বলেন, আমি মনে করি না ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে পারব। মেসি যা করছেন, সেটা অসাধারণ। তিনি আমার কাছে ইতিহাসের সেরা খেলোয়াড়।

বর্তমানে ৩৯ বছর বয়সী মেসি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখেছেন। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইন এবং ইন্টার মায়ামির হয়ে অসংখ্য শিরোপা জয়ের পাশাপাশি আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা উপহার দিয়েছেন তিনি।

অন্যদিকে ইয়ামাল ইতোমধ্যেই স্পেন জাতীয় দল ও বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। অল্প বয়সেই ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পাওয়া এই তরুণকে ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্বকাপেও দারুণ ফর্মে রয়েছেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে ম্যাচের প্রথম গোল করা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। সেই কীর্তিতে তিনি ছুঁয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলের রেকর্ড।

তবে ব্যক্তিগত সাফল্যের মাঝেও ইয়ামালের কাছে অনুপ্রেরণার নাম এখনও লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পেনের তরুণ সেনসেশন বুঝিয়ে দিলেন, প্রতিভা ও সাফল্যের পাশাপাশি দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা ধরে রাখাই একজন খেলোয়াড়কে কিংবদন্তির আসনে বসায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪