| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১২:৪১:৩৮:অপরাহ্ন  |  ১০১২ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ সময় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহম্মেদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৪ মে মামলাটিতে যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। মামলায় একমাত্র আসামি হিসেবে রয়েছেন হাসানুল হক ইনু। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়া শহরে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে শ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ ছিলেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হন।

অভিযোগে বলা হয়েছে, উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

রায় ঘোষণার তারিখ নির্ধারণ হওয়ায় এখন মামলাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪