স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে লিওনেল স্কালোনির দলের।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে পরিবর্তন এনেছেন স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে আজ। তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা।
লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বলে আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন স্কালোনি।
আর্জেন্টিনা একাদশ-
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
রিপোর্টার্স২৪/ধ্রুব