| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিকাশ দোকানে ডাকাতির মামলার প্রধান আসামি গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ২৩:২৪:০২:অপরাহ্ন  |  ৯১৬ বার পঠিত
বিকাশ দোকানে ডাকাতির মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মামুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে শেখেরটেকের মফিজবাগ এলাকার একটি বিকাশের দোকানে সংঘবদ্ধ ডাকাত দলের কয়েকজন সদস্য প্রবেশ করে। তারা দোকান মালিক মো. শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে এর আগে এজাহারভুক্ত দুই আসামি এবং সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টার দিকে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি মামুনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই কর্মকাণ্ডে জড়িত ছিল।

পুলিশ আরও জানিয়েছে, মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানাও বিচারাধীন ছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪