| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ মামলায় খালাস ইনু

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ২০:৫৮:৫৩:অপরাহ্ন  |  ৯২৯ বার পঠিত
পাঁচ মামলায় খালাস ইনু

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে ৩ নম্বর অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেন।

এছাড়া ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ এবং প্রতিটি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

তবে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

আদালত জানান, পৃথক অভিযোগে পৃথক সাজা দেওয়া হলেও সেগুলো একসঙ্গে কার্যকর হবে। ফলে হাসানুল হক ইনুকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ান এবং প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪