| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃষ্টির ভোগান্তির মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১০:২২:২৯:পূর্বাহ্ন  |  ২৭৫ বার পঠিত
বৃষ্টির ভোগান্তির মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।তবে পরীক্ষার প্রথম দিনেই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক পরীক্ষার্থী ও অভিভাবককে।

সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলে অনেক শিক্ষার্থী ভিজে অবস্থায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। একই সঙ্গে বৃষ্টির কারণে সড়কে যানজট সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে দেখা যায় অনেককে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিনে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) শাখায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সব শিক্ষা বোর্ডে পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র রয়েছেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪