| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামর্থ্যের মধ্যে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন: রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১২:৫৫:৪৫:অপরাহ্ন  |  ৩০২ বার পঠিত
সামর্থ্যের মধ্যে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন: রাষ্ট্রদূত

রিপোর্টার্স২৪ ডেস্ক: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এ সফরে দুদেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। এর মধ্যে চীন-বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪