| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১৩:০১:২০:অপরাহ্ন  |  ৩২৫ বার পঠিত
ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ হিসেবে ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩ জুলাই) নজরুলবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ নির্দেশনার কথা জানান তিনি।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নজরুলবর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চিন্তাধারাকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। একইভাবে বাংলাদেশের মানুষও তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় হৃদয়ে ধারণ করেছে।

তিনি বলেন, মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে নজরুল আমাদের অন্যতম প্রধান প্রেরণা। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টি মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমানভাবে প্রাসঙ্গিক।

নজরুলবর্ষকে ঘিরে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলা-উপজেলা থেকে শুরু করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এই আয়োজন সফলভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও ঐক্যবদ্ধ থাকাই বাঙালির চিরায়ত বৈশিষ্ট্য। মানুষের পাশাপাশি কোনো প্রাণীও যেন হিংস্রতা বা নির্যাতনের শিকার না হয়, সরকার সেটি নিশ্চিত করতে চায়। এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪