| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেপ্তার, মামলা ৮৯

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১৬:৪৭:৩৬:অপরাহ্ন  |  ১১৫৬ বার পঠিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেপ্তার, মামলা ৮৯

স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ১৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জন গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ১টি শর্টগান, ১টি ছুরি, ১টি রড, ১টি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, ১টি ল্যাপটপ, ১টি এসএসডি, ১৫টি মোবাইল, ১৬০টি সিম কার্ড, ১টি প্রাইভেটকার, ১টি ট্রাক, ১টি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪