| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ২১:৪২:১৯:অপরাহ্ন  |  ২০৭৮ বার পঠিত
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৪ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও)।

সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।

জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪