| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ০৪:৪৮:১২:পূর্বাহ্ন  |  ৩৮৯৮ বার পঠিত
ডিএমপির ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এক অফিস আদেশে তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

আদেশ অনুযায়ী, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) এস এম মিজানুর রহমানকে আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমে এবং লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু সাঈদকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এ এম ফজলে-ই-খুদাকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পশ্চিম জোনাল টিমে এবং ডিএমপির অর্থ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বাজেট) মো. সজল হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সবুজবাগ জোন) জাহাঙ্গীর ফেরদৌসকে ডিএমপির এফঅ্যান্ডডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে পদায়ন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪