| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৪:১০:৪১:অপরাহ্ন  |  ৬২৬ বার পঠিত
৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব ও মূল্যায়ন দেবে সরকার।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন-এ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যে মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সরকার সর্বোচ্চভাবে মূল্যায়ন করবে। একই সঙ্গে আইন অনুযায়ী দোষীদের বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় যেন কোনোভাবেই কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে। জাতিকে বিভক্ত করে নয়, বরং ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার।

তারেক রহমান আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে কোনো শক্তি যাতে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪