| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৪:১৮:৫৯:অপরাহ্ন  |  ৬০০ বার পঠিত
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই বিপ্লবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানান।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন-এ দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। এই চেতনার বাস্তবায়নের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

তিনি আরও বলেন, জুলাই চেতনা নিয়ে ব্যবসা করা কাম্য নয়। কোনো চেতনারই অপব্যবহার ভালো ফল বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।

সম্মেলনে জুলাই আন্দোলনের গুরুত্ব এবং বর্তমান সরকারের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪