| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৪:৪৭:৫২:অপরাহ্ন  |  ৪৯০ বার পঠিত
রাজধানীতে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪