| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৬:০১:২০:অপরাহ্ন  |  ৫২৫ বার পঠিত
মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

বিনোদন ডেস্ক: মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানান, আবু সাইয়িদ রানার সঙ্গে তার সংসার ভেঙে গেছে। এ বছরের শুরুর দিকেই তারা আলাদা হয়ে গেছেন। তিন মাস পর আরো চমকপ্রদ খবর নিয়ে হাজির অভিনেত্রী। এবার শুধু বিয়েই নয়, সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানালেন তিনি।

গতকাল ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে উপস্থিত হন মৌসুমী। সেখানেই প্রথমবার তার বেবিবাম্প দেখা যায়। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী আবদুল ওয়াদুদ সজীব।

আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে চরকির অনুষ্ঠানে মৌসুমী হামিদ (ডানে)। ছবি: অভিনেত্রীর ফেসবুক স্টোরি 

বিজ্ঞাপন

অনুষ্ঠানেই মৌসুমী জানান, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম আয়োজনে স্বামী-সন্তানের বিষয়টি সামনে এনেছেন। যাতে একসঙ্গে সবাইকে জানানো যায়। জীবনের নতুন এ অধ্যায়ে সবার কাছে দোয়াও চেয়েছেন মৌসুমী।

আবদুল ওয়াদুদের সঙ্গে বেশ আগেই বিয়ে হয়েছে বলে জানান মৌসুমী। আর দুজনের পরিচয় প্রায় ১৪ বছরের। মৌসুমী গণমাধ্যমকে বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’

প্রসঙ্গত, মৌসুমী হামিদ যে মা হতে যাচ্ছেন, শোবিজে খবরটি কদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই সামনে এসে খোলাসা করে দিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪