| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি অনুষ্ঠানের প্রচারণায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ১৭:৪০:২৫:অপরাহ্ন  |  ৭০৪ বার পঠিত
সরকারি অনুষ্ঠানের প্রচারণায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার: সরকারি অনুষ্ঠানের প্রচারণায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

পরিপত্রে বলা হয়, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ ও অনতিবিলম্বে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪