নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোণা জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস গত ২৭ জুন অকাল মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা বিএনপির ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের অংশ গ্রহণে শনিবার বিকেলে পৌর, থানা ও জেলা যুবদল এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি নেতা তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রিপন, যুবদল নেতা কে আর খান পাঠান সাহের , যুবদল নেতা সুজন চৌধুরী, তানভীর হাসান রাজন, হাসনাত হাসান সৈকত, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ সহ যুবদলের বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
উল্লেখ্য গত ২৭ জুন নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস অকালে মৃত্যুবরণ করেন । তাঁর মৃত্যুতে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রিপোর্টার্স২৪/নাঈম