| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ১৫:৫৪:৩১:অপরাহ্ন  |  ২৯২ বার পঠিত
পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলমের আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধন ছিল প্রতারণা। এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত। 

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে টানা কয়েকদিন শুনানি হয় তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে। নির্বাচনের আগে অতীতের মতো পঞ্চদশ সংশোধনী নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না বলে তখন জানান সর্বোচ্চ আদালত। এখন ফের নতুন করে শুনানি শুরু হলো।

পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে, তা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যায়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪