| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমিকের নাম জানালেন জাহ্নবী কাপুর, ভাইরাল অভিনেত্রীর ছবি

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১২:১৯:৩৭:অপরাহ্ন  |  ৮৪৯৫ বার পঠিত
প্রেমিকের নাম জানালেন জাহ্নবী কাপুর, ভাইরাল অভিনেত্রীর ছবি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। যদিও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও বিভিন্ন সময় তাদের আচরণ ও উপস্থিতি প্রেমের ইঙ্গিত দিয়েছে। এবার সেই জল্পনায় যেন নতুন মাত্রা যোগ করলেন জাহ্নবী।

সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এই অভিনেত্রী। ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি রেশমি শাড়ি ও স্ট্র্যাপলেস ব্লাউজে নজর কাড়েন তিনি। তবে তার পোশাকের চেয়েও বেশি আলোচনায় এসেছে হাতে আঁকা মেহেদির নকশা।

অনুষ্ঠানের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন জাহ্নবী। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের নজর যায় তার মেহেদির দিকে। খুঁটিয়ে দেখলে দেখা যায়, মেহেদির নকশার মধ্যে সূক্ষ্মভাবে লেখা রয়েছে শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’। আর এতেই নতুন করে চর্চায় উঠে এসেছে তাদের সম্পর্ক।

জাহ্নবী ও শিখরের পরিচয় বহু বছরের। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, কিশোর বয়স থেকেই একে অপরকে চেনেন তারা। ২০১৬ সালে প্রথম তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে ২০১৮ সালে জাহ্নবীর প্রথম সিনেমা ‘ধড়ক’ মুক্তির পর তাদের বিচ্ছেদের খবরও প্রকাশিত হয়েছিল।

এরপর ২০২৩ সাল থেকে বিভিন্ন পার্টি, অবকাশযাপন এবং অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানসহ নানা আয়োজনে তাদের একসঙ্গে দেখা যেতে থাকে। সেই থেকেই আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

তবে এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার শিখরের প্রতি নিজের বিশেষ টান প্রকাশ করেছেন জাহ্নবী। ২০২৪ সালে বাবা বনি কাপুর প্রযোজিত সিনেমা ‘ময়দান’-এর বিশেষ প্রদর্শনীতে তিনি ‘শিখু’ লেখা একটি নেকলেস পরে হাজির হন। এছাড়া জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ কথোপকথনের সময় অসাবধানতাবশত শিখরের নাম নিজের স্পিড ডায়াল তালিকায় থাকার বিষয়টিও প্রকাশ করে ফেলেছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তিনি একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী। লন্ডনের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি গেমিং ও অবকাঠামো খাতেও তার ব্যবসায়িক উদ্যোগ রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪