| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১৮:১৬:২৩:অপরাহ্ন  |  ৫৬২৩ বার পঠিত
পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন র‍্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই কর্মকর্তারা কর্তৃপক্ষের পূর্বানুমতি বা বৈধ ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা কাজে যোগ দেননি।

কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন নিখোঁজ থাকার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়।

বিধিমালা অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াসহ নির্ধারিত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪