| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহ্নবীর হাতের ঘড়ির দাম কত?

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ২৩:০৮:৪৬:অপরাহ্ন  |  ২৩৭৭ বার পঠিত
জাহ্নবীর হাতের ঘড়ির দাম কত?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুরের প্রাক-বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা। তাই তার দিকে নজর থাকে সবার। এবার বোনের বিয়েতে কোটি রূপির ঘড়ি পরে নজর কারলেন তিনি।

অংশুলার মেহেদি অনুষ্ঠানে জাহ্নবীকে দেখা গেছে একটি হালকা গোলাপি রঙের আকর্ষণীয় গাউনে। পোশাকের চেয়েও সবার চোখ আটকে গেছে তার হাতঘড়িতে। রোজ গোল্ড এবং হিরে দিয়ে খচিত এই ঘড়িটি তৈরি হয়েছে মুক্তা দিয়ে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী সুইস ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পাটেক ফিলিপের ঐতিহ্যবাহী এই ঘড়ির আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকার কাছাকাছি।

অনুষ্ঠানে জাহ্নবীর সাজসজ্জা ছিল বেশ ছিমছাম। হালকা মেকআপের সঙ্গে কানে পরেছিলেন শুধু হালকা সবুজ পাথরের ঝুমকো। দিদির বিয়ের আনন্দঘন মুহূর্তে ভাই অর্জুন কাপুরের সঙ্গে খুনসুটিতে মাতেন তিনি। এমনকি বিয়ের মূল আনুষ্ঠানিকতায় অংশুলার একপাশে জাহ্নবী এবং অন্যপাশে তার বোন খুশি কাপুর দাঁড়িয়ে ছিলেন। পুরো কাপুর পরিবার মিলে দারুণ এক উৎসবমুখর সময় কাটিয়েছেন।

সম্প্রতি ‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবীর অভিনয় নিয়ে বেশ সমালোচনা হলেও, তিনি এখন ব্যস্ত তার আগামী প্রজেক্ট নিয়ে। আগামী বছরের মে মাসে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘লাগ যা গলে’। এই সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জাহ্নবীকে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪