| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, ৩ দফা দাবিতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৯:১৭:৩৫:অপরাহ্ন  |  ৮৬০২ বার পঠিত
উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, ৩ দফা দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আব্দুল্লাহপুর, আজিমপুর, হাউজবিল্ডিংসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় বহু শিক্ষার্থী ক্ষতি গ্রস্ত হয়েছেন বলে তারা দাবি করেন।

শিক্ষার্থীদের দাবি, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত তাদের দাবির বিষয়ে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত জানানোর আহ্বান জানান। তারা আরও বলেন, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কিছুটা কমলেও উত্তরার বিভিন্ন সড়কে যান চলাচল ধীরগতিতে চলতে দেখা যায়।

উল্লেখ্য, একই দাবিতে রাজধানীর আরও কয়েকটি এলাকায় শিক্ষার্থীরা পৃথক কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪