| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ২০:৪৩:০৭:অপরাহ্ন  |  ৬৪৯৭ বার পঠিত
উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: “পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নির্ধারিত স্থানে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমীরণ বিশ্বাস, মোসাম্মৎ মারজান খানম ও সঞ্জয় সানা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক এবং মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ইকরামুল কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অন্তত একটি করে গাছের চারা রোপণ করেন এবং গাছের নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সবুজ ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪