| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেভাবে সেমিফাইনালে এলো আর্জেন্টিনা-ইংল্যান্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ০১:১১:৩০:পূর্বাহ্ন  |  ১৩২০ বার পঠিত
যেভাবে সেমিফাইনালে এলো আর্জেন্টিনা-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে দুই দলই কঠিন পথ পেরিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। ম্যাচটি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ তাৎপর্য বহন করছে।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠে। এরপর শেষ ৩২-এ অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২, শেষ ষোলোতে মিসরকে ৩-২ এবং কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসিদের দল।

অন্যদিকে ইংল্যান্ড গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে ৪-২ ও পানামাকে ২-০ গোলে হারালেও ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে। পরে শেষ ৩২-এ কঙ্গো ডিআরকে ২-১, শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-২ এবং কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় থমাস টুখেলের শিষ্যরা।

সেমিফাইনালে দলকে নেতৃত্ব দিতে নেমে স্কালোনি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে সর্বোচ্চ ১৪ ম্যাচ পরিচালনার রেকর্ডে কিংবদন্তি কার্লোস সালভাদর বিলার্দোর পাশে নাম লেখাবেন।

ম্যাচের আগে ইংল্যান্ড কোচ থমাস টুখেল একাদশে রিস জেমস ও জেড স্পেন্সকে রাখার ব্যাখ্যায় বলেন, “দুজনই নিজেদের পজিশনের বিশেষজ্ঞ। রিস সর্বোচ্চ পর্যায়ের ফুটবলার, আর স্পেন্সের গতি ও ক্ষিপ্রতা আমাদের আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে। আমরা চাই ফুল-ব্যাকরাও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।”

এদিকে পরিসংখ্যান বলছে, এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম অভিজ্ঞ সেমিফাইনাল। দুই দলের শুরুর একাদশে ৩২ বছর বা তার বেশি বয়সী মোট সাতজন ফুটবলার রয়েছেন, যা বিশ্বকাপের কোনো সেমিফাইনালে সর্বোচ্চ। আর্জেন্টিনার একাদশে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস—এই চার অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। ২০০৬ সালে পর্তুগালের বিপক্ষে ফ্রান্সের সেমিফাইনালের পর এবারই প্রথম কোনো দলের একাদশে এতজন ৩২ বছরের বেশি বয়সী খেলোয়াড় খেলছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪