| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ০১:৫২:২৮:পূর্বাহ্ন  |  ১২১২৮২ বার পঠিত
রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভের পর আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪