| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শান্তির বার্তা দিলেন টম ক্রুজ

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ০২:৩২:৪৫:পূর্বাহ্ন  |  ১০৬২৩১১ বার পঠিত
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শান্তির বার্তা দিলেন টম ক্রুজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ফুটবল বিশ্বকাপের মাঠে এবার শুধু ফুটবলই নয়, ছিল হলিউড, সংগীত আর বৈশ্বিক বিনোদনেরও দারুণ মেলবন্ধন। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের সমাপনী আয়োজনে বিশেষ উপস্থিতির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন বিশ্বখ্যাত হলিউড সুপারস্টার টম ক্রুজ।

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের আগে আয়োজিত জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে তার উপস্থিতির বিষয়টি আগেই নিশ্চিত করেছিল ফিফা। তবে তিনি কোনো সংগীত পরিবেশন কিংবা নাচ করেননি। বরং বিশেষ একটি মুহূর্তের দায়িত্ব পালন করেন এই জনপ্রিয় অভিনেতা।

ফাইনালের আগে মঞ্চে একে একে পারফর্ম করেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি ও নিকোল শেরজিঙ্গার। তারা পরিবেশন করেন ফিফার অফিসিয়াল অ্যান্থেম ‘ডিজায়ার’। এরপরই মঞ্চে আসেন টম ক্রুজ।

নিজের অ্যাকশনধর্মী ইমেজের বাইরে একেবারেই শান্ত ও সংযত ভঙ্গিতে হাতে মাইক্রোফোন তুলে নেন এই হলিউড অভিনেতা। স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে খেলা উপভোগ করা কোটি কোটি ফুটবলপ্রেমীর উদ্দেশে তিনি ঐক্য, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দেন।

টম ক্রুজ বলেন, ফুটবল এমন একটি খেলা, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা পেরিয়ে মানুষকে এক সুতোয় গেঁথে রাখে। তিনি সবাইকে শান্তি, সৌহার্দ্য এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে টম ক্রুজের এই বিশেষ উপস্থিতি সমাপনী অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে। তার আগে ও পরে পারফর্ম করেন রবি উইলিয়ামস, সোয়ে লি, জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড এবং মার্কিন সংগীতশিল্পী পোস্ট ম্যালোন।

তারকাখচিত এই আয়োজনের পরই মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪