| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমসটেকে বাস্তবমুখী সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ১৬:০৪:৩৭:অপরাহ্ন  |  ২২২৯৪৭৯ বার পঠিত
বিমসটেকে বাস্তবমুখী সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের

স্টাফ রিপোর্টার: বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আঞ্চলিক প্রতিশ্রুতিকে বাস্তব কর্মকাণ্ডে রূপ দিতে কার্যকর বাস্তবায়ন, বাস্তবমুখী সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিমসটেকের তিন দশক: যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিক একীভূতকরণ, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য-বিনিয়োগ, ব্লু-ইকোনমি এবং জনকেন্দ্রিক সহযোগিতা এগিয়ে নিতে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করাই বাংলাদেশের লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্যে বিমসটেক মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডে বলেন, জ্বালানি, বিদ্যুৎ গ্রিড, জলবায়ু অভিযোজন, সাইবার ও সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটির সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

সেমিনারে বক্তারা বিমসটেকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাস্তবভিত্তিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪