| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ২২:০২:১৯:অপরাহ্ন  |  ২৯৬৮ বার পঠিত
হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে শিরোপা হারালেও আর্জেন্টিনা জাতীয় দলকে বীরের মর্যাদা দিচ্ছে দেশটির সরকার।

প্রেসিডেন্ট হাভিয়ের মিলে রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দিতে দেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মিলে লিখেছেন, “খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা বুক চিতিয়ে লড়াই করেছ। আর্জেন্টিনা সবসময়ই সবার ওপরে।

তিনি জানান, জাতীয় দল দেশে ফিরে সমর্থকদের সঙ্গে উদযাপনে অংশ নেওয়ার দিনটিকেই সরকারি ছুটি ঘোষণা করা হবে। প্রেসিডেন্টের ভাষায়, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের জন্য উপযুক্ত মনে করবেন, সেদিনই সারা দেশে সাধারণ ছুটি কার্যকর করা হবে।

তবে ছুটি সোমবার নাকি মঙ্গলবার হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ, যুক্তরাষ্ট্র থেকে দলের ফেরার সূচি এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পরিকল্পনার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

এদিকে জাতীয় দলকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দুই দিনের সব ধরনের ফুটবল কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে এস্তুদিয়ান্তেস ও ইন্দিপেন্দিয়েন্তে রিভাদাভিয়ার মধ্যকার আর্জেন্টাইন সুপার কাপের ম্যাচও রয়েছে।

রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মিলে বলেন, এই দলটি অসাধারণ একটি শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছে। এখন তারা হতাশ থাকলেও সময়ের সঙ্গে বুঝতে পারবে, তারা দেশের জন্য কত বড় অর্জন এনে দিয়েছে।

স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। তবুও পুরো টুর্নামেন্টজুড়ে দলের লড়াকু মানসিকতা ও পারফরম্যান্স দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে। তাই শিরোপা না জিতেও বীরের মর্যাদায় দেশে ফিরছে লিওনেল মেসিদের দল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪