| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘পুরুষ নির্যাতন দমন আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১২:০৫:৫৮:অপরাহ্ন  |  ৩১১৩ বার পঠিত
‘পুরুষ নির্যাতন দমন আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার: ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে পৃথক একটি আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান রিট আবেদনটি দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বিদ্যমান ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর সম্ভাব্য অপব্যবহার করে পুরুষদের হয়রানির সুযোগ কমে আসবে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক-সংক্রান্ত আইনের অপব্যবহারের অভিযোগে অপ্রয়োজনীয় হয়রানির শিকার হওয়া পুরুষদের সুরক্ষার জন্য পৃথক আইন প্রণয়নে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

একই সঙ্গে পুরুষদের অযথা হয়রানি থেকে রক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে কেন আদালত আদেশ দেবেন না, সে বিষয়েও রুল জারির আবেদন করা হয়েছে।

রিটের ওপর শুনানি শেষে হাইকোর্ট প্রয়োজনীয় আদেশ দিতে পারেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪