| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসি সবচেয়ে যোগ্য থাকতেই বঞ্চিত হয়েছেন—ইব্রাহিমোভিচ

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৫:৪৩:৩৭:অপরাহ্ন  |  ৩৬০২ বার পঠিত
মেসি সবচেয়ে যোগ্য থাকতেই বঞ্চিত হয়েছেন—ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক: ফুটবলবিশ্বে দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ প্রচলিত যে, ফিফা ও বিভিন্ন ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে লিওনেল মেসি বিশেষ সুবিধা পান। তবে সেই ধারণাকে উড়িয়ে দিয়ে সুইডিশ ফুটবল কিংবদন্তি ক্লাতান ইব্রাহিমোভিচ বলেছেন, মেসি যখন ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য ছিলেন, তখনই তাকে খালি হাতে ফিরতে হয়েছে।

ইব্রাহিমোভিচ বলেন, মানুষ বলে ফিফা মেসিকে সুরক্ষা দেয়। অথচ তিনি যখন পুরস্কারটি পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য ছিলেন, তখনই খালি হাতে ফিরতে হয়েছিল। ফুটবলের পরিহাসও বড়ই অদ্ভুত।

ফুটবলবিশ্বে মেসিকে ঘিরে পুরস্কার বিতর্ক নতুন নয়। ব্যালন ডি’অরসহ বিভিন্ন ব্যক্তিগত স্বীকৃতি নিয়ে সমর্থক ও সমালোচকদের মধ্যে দীর্ঘদিন ধরেই মতভেদ রয়েছে। তবে ইব্রাহিমোভিচ বরাবরই মেসির প্রতিভার প্রশংসা করে এসেছেন এবং একাধিকবার তাকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন।

সাম্প্রতিক এই মন্তব্যের মাধ্যমে ইব্রাহিমোভিচ আবারও ইঙ্গিত দিয়েছেন, ব্যক্তিগত পুরস্কারের মূল্যায়ন নিয়ে বিতর্ক থাকলেও মেসির ফুটবল প্রতিভা নিয়ে তার কোনো সংশয় নেই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪