| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে সাকজেফ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ২২:২৯:১৯:অপরাহ্ন  |  ৫২২২ বার পঠিত
বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে সাকজেফ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম (সাকজেফ/SACCJF)-এর প্রতিনিধিদল।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাকজেফের সেক্রেটারি জেনারেল কেরামত উল্লাহ বিপ্লব।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং বাংলাদেশের অভিযোজন ও সাফল্যের গল্প দেশ-বিদেশে আরও কার্যকরভাবে তুলে ধরতে সরকার ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সাকজেফের পক্ষ থেকে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, মাঠপর্যায়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুযোগ বৃদ্ধি এবং বাংলাদেশকে আঞ্চলিক জলবায়ু যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করা হয়।

এছাড়া বাংলাদেশের বন, পরিবেশ, জীববৈচিত্র্য, জলবায়ু অভিযোজন এবং টেকসই উন্নয়ন কার্যক্রম আন্তর্জাতিক মানের প্রামাণ্যচিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিক ও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে এ বিষয়ে ভবিষ্যতেও সরকার ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪