| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল ছিল ভুল সিদ্ধান্ত: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৫ ইং | ১৫:১৪:৪৪:অপরাহ্ন  |  ১৬৯২০৫১ বার পঠিত
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল ছিল ভুল সিদ্ধান্ত: প্রেস সচিব
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার সিদ্ধান্তকে “ভুল পদক্ষেপ” বলে স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের শিরোনাম ছিল: “গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ”।

শফিকুল আলম বলেন, “অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্ত আমাদের একটি ভুল ছিল। কিন্তু তারপরেও কি কেউ বলতে পারবে, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছি?”

তিনি আরও বলেন, “আমার জানা মতে, প্রায় ৬০০ সাংবাদিক সচিবালয়ে প্রবেশ করছেন, রিপোর্ট করছেন। তেমন কোনো অভিযোগ আসছে না। তবে কাজটা ধীরগতিতে চলছে, যা দ্রুততর হওয়া উচিত।”

নতুন অ্যাক্রিডিটেশন নীতিমালা আসছে জানিয়ে প্রেস সচিব বলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নতুন করে প্রদানের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। কমিটির সুপারিশ অনুযায়ী খুব শিগগিরই নতুনভাবে কার্ড ইস্যু শুরু হবে। আমাদের লক্ষ্য, সাংবাদিক যেন অন্তত তিন বছরের জন্য ফ্রি অ্যাকসেস পান।

সেমিনারে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পষ্ট নীতিমালার আহ্বান জানান। শফিকুল আলম বলেন, আমরা বিশ্বাস করি, স্বাধীন গণমাধ্যম একটি সুস্থ ও গণতান্ত্রিক রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪