| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার, দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে দোয়া

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ২৩:৩৮:৫১:অপরাহ্ন  |  ৭০৪ বার পঠিত
ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার, দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে দোয়া

স্টাফ রিপোর্টার: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির বাম নিতম্বের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশের সময় বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বিষয়টি ধর্মমন্ত্রীর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীর প্রতি তার আশু সুস্থতা কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং দেশ ও জনগণের সেবায় পুনরায় ফিরে আসার তাওফিক দেন—সেই প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেম, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। অনুষ্ঠানে সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদরাসায় মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরাবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, জামিয়া ইউনুছিয়া মাদরাসায় মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লার আশরফুল উলুম মাদরাসায় মুফতি শামসুল ইসলাম জিলানীর পরিচালনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মহাসচিব এক যৌথ আহ্বানে বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দেশের সব মসজিদ, মাদরাসা এবং ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪