| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘কাল নাগিনী’ গান নিয়ে রহস্য রাখলেন রবি চৌধুরী

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১১:১৭:০৭:পূর্বাহ্ন  |  ২১৪ বার পঠিত
‘কাল নাগিনী’ গান নিয়ে রহস্য রাখলেন রবি চৌধুরী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তাঁর প্রথম বিয়ে। তবে সেই অতীত নিয়ে এখন আর কোনো আলোচনা করতে চান না বলেও স্পষ্ট জানিয়েছেন এই সংগীতশিল্পী।

সম্প্রতি একটি গণমাধ্যমের সেলিব্রিটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল সম্পর্কে জানতে চাইলে রবি চৌধুরী বলেন, আমার প্রথম বিয়েটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই সেই অতীত নিয়ে এখন আর কথা বলতে চাই না।

নব্বইয়ের দশকের শেষ দিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রবি চৌধুরী। ২০০০ সালের দিকে তারা একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় দ্বৈত গানে কণ্ঠ দেন। কাজের সূত্রে ঘনিষ্ঠতা থেকে ২০০১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দাম্পত্য জীবনে মতবিরোধ ও পারিবারিক কলহের কারণে অল্প সময়ের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।

সাক্ষাৎকারে রবি চৌধুরীর বহুল জনপ্রিয় গান ‘কাল নাগিনী’ নিয়েও প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, ‘ঘুরাও দু নয়ন’ অ্যালবামের এই গানটি তাঁর সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ করে লেখা হয়েছিল কি না।

এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে রহস্য বজায় রাখেন রবি চৌধুরী। হাস্যরসের সুরে তিনি বলেন, সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। তিনি জানান, গানটির কথা তাঁর নিজের লেখা হলেও এটি কাকে উদ্দেশ করে লেখা হয়েছিল, সে বিষয়ে তিনি এখন আর কিছু বলতে চান না।

উল্লেখ্য, রবি চৌধুরী বাংলা গানের একজন পরিচিত শিল্পী ও গীতিকার। আধুনিক, লোকধর্মী ও চলচ্চিত্রের গানে তাঁর স্বতন্ত্র কণ্ঠ ও সুরসৃষ্টির জন্য তিনি শ্রোতাদের কাছে দীর্ঘদিন ধরে সমাদৃত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪