| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৮:১৩:১৫:অপরাহ্ন  |  ৭১৭ বার পঠিত
লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

স্টাফ রিপোর্টার: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সাময়িক নিবন্ধন হারানো রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স (নিবন্ধন) পুনরায় ফেরত দিয়েছে সরকার। তবে দেওয়া হয়েছে তিন শর্ত। এসব না মানলে পুনরায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয় হয়। পরিদর্শন করে কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিন শর্ত হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হলো।

মন্ত্রণালয়ের দেওয়া তিন শর্তের মধ্যে রয়েছে, ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশের প্রতিপালন, দায়িত্বরত চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। এ দুই শর্ত পূরণ না হলে তৃতীয় শর্ত হিসেবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে, গত ২৭ মে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে। দেশব্যাপী আলোচনা ও সমালোচনার পর হাসপাতালটির লাইসেন্স সাময়িক স্থগিত করে সরকার। তবে আপিলের জন্য ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। সে অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের আপিলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয় আদ্-দ্বীন। একই সঙ্গে সংস্কারও আনে হাসপাতালটি। পরে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক টিম হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করে ইতিবাচক প্রতিবেদন দিলে অবশেষে নিবন্ধন ফিরে পেল প্রতিষ্ঠানটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪