| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রেইন সার্জারির পর একাকিত্বে ইবরার টিপু

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১০:৫১:০১:পূর্বাহ্ন  |  ৫৬১ বার পঠিত
ব্রেইন সার্জারির পর একাকিত্বে ইবরার টিপু

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ক্যানসারের সঙ্গে প্রায় দুই বছরের লড়াইয়ের মধ্যেই সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার (ব্রেইন সার্জারি) হয়েছে দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইবরার টিপুর। দীর্ঘ চিকিৎসা, হাসপাতালের জীবন ও একাকিত্বের কষ্টের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সময়ে তার স্ত্রী ও সংগীতশিল্পী মরিয়ম আক্তার কনা (বিন্দু কণা)ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন।

গত সোমবার (২৭ জুলাই) ইবরার টিপুর ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হাসপাতালজীবনের কষ্ট ও একাকিত্বের কথা উঠে আসে। সেখানে তিনি লেখেন, ‘২ বছরের হাসপাতালের এত কষ্ট নিয়েছি আর কিছুই বলার নেই।’ বাবা-মাকে হারানোর কষ্টের কথাও উল্লেখ করে তিনি জানান, ব্রেইন সার্জারির চার দিন পর হাসপাতালে একা সময় কাটাচ্ছেন এবং প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর অপেক্ষায় থাকেন। পোস্টটি পরে তার টাইমলাইনে আর দেখা যায়নি।

এরপর মঙ্গলবার সকালে ইবরার টিপুকে ট্যাগ করে ফেসবুকে একটি পোস্ট দেন তার স্ত্রী মরিয়ম আক্তার কনা। সেখানে তিনি অপ্রয়োজনীয় ফোন বা মেসেজ না করার অনুরোধ জানান। পাশাপাশি ইবরারের জন্য দোয়া করতে এবং সম্ভব হলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

জানা যায়, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যানসার শনাক্ত হয়। এরপর তার বড় ধরনের অস্ত্রোপচার ও থেরাপি নিতে হয়। ক্যানসারের চিকিৎসা চলাকালীনই সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইবরার টিপু তিন দশকেরও বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে তার সুর ও সংগীতে তৈরি স্বাগত গান ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের বহু জনপ্রিয় গানের সংগীত আয়োজনের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোতেও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শিল্পীর দ্রুত সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা ও দোয়া জানাচ্ছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪