| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ০৯:৫৭:৩৪:পূর্বাহ্ন  |  ২০৭ বার পঠিত
ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

রিপোর্টার্স২৪ ডেস্ক: গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ থেকে অন্তত দুই দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরের বিরূপ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। একই ধরনের আবহাওয়া বিরাজ করছে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অনেক এলাকাতেও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে উঠে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে জানান, গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকায় দিনভর আকাশ মেঘলা থাকতে পারে এবং দুপুর ১২টার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

আফরোজা সুলতানা আরও বলেন, চলতি মাসের শেষ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি একটানা হবে না; বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে অনেক এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি শীতল বাতাসও অনুভূত হতে পারে।

তিনি আরও জানান, বুধবার রাজধানীর আকাশ পুরোপুরি মেঘে ঢাকা নাও থাকতে পারে। তবে দিনের বিভিন্ন সময়ে মেঘের আনাগোনা এবং বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪